রাজবাড়ীর ১৮ নিহতের পরিবার পেলেন সরকারি সহায়তা
2026-03-27 - 02:31
রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে পদ্মায় বাস ডুবে নিহত ১৮ বাসযাত্রীর পরিবারকে ২৫ হাজার করে টাকা সহায়তা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) রাত পৌনে ১০টার দিকে রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তার এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বাসডুবিতে নিহত রাজবাড়ীর ১৮ জনের পরিবারের কাছে সরকারি সহায়তার ২৫ হাজার টাকা এবং দুজন আহতকে ১৫ হাজার করে টাকা দেওয়া হয়েছে। সেই সঙ্গে এ ঘটনায় নিহত কুষ্টিয়া জেলার চারজনসহ গোপালগঞ্জ, দিনাজপুর, ঢাকা ও ঝিনাইদহ জেলার একজন করে নিহত ৮ জনের টাকা ওইসব জেলার জেলা প্রশাসকদের মাধ্যমে দেওয়া হয়েছে। জেলা প্রশাসক জানান, দুর্ঘটনায় নিহত ২৬ জনের মরদেহ বিনা ময়নাতদন্তে দাফনের জন্য তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। রুবেলুর রহমান/আরএইচ/জেআইএম
Share this post: