মাদকাসক্ত অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে গায়িকা গ্রেফতার
2026-03-06 - 10:54
মাদকাসক্ত অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে গ্রেফতার হয়েছেন মার্কিন পপ গায়িকা ব্রিটনি স্পিয়ার্স। স্থানীয় সময় বুধবার রাত সাড়ে ৯টার দিকে তাকে গ্রেফতার করে ক্যালিফোর্নিয়া হাইওয়ে প্যাট্রল। প্রশাসন জানিয়েছে, ক্যালিফোর্নিয়ার ভেনচুরা কাউন্টি এলাকায় সন্দেহজনকভাবে গাড়ি চালাতে দেখা যায় ব্রিটনিকে। পরে তাকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করলে মাদকাসক্ত অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে আটক করা হয়। গ্রেফতারের সময় গায়িকাকে হাতকড়া পরিয়ে থানায় নিয়ে যাওয়া হয়। একটি রাত পুলিশি হেফাজতে ছিলেন তিনি। মামলা দায়েরের পরদিন ভোরে পুলিশি হেফাজত থেকে ছাড়া পান ৪৪ বছর বয়সী এই গায়িকা। জানা গেছে, তার বিরুদ্ধে দায়ের করা মামলার শুনানি আগামী ৪ মে আদালতে অনুষ্ঠিত হবে। এটি অবশ্য ব্রিটনির জীবনে প্রথম আইনি জটিলতা নয়। এর আগে ২০০৭ সালে ‘ধাক্কা মেরে পালিয়ে যাওয়ার’ একটি ঘটনায় জড়িয়ে পড়েছিলেন তিনি। সে সময় পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে তার গাড়ি ধাক্কা দেয়। পরে ক্ষতিপূরণ দিয়ে বিষয়টি মীমাংসা করেন গায়িকা। আরও পড়ুন: ট্রোলিংয়ের বিরুদ্ধে মুখ খুললেন জাহ্নবী বিজয়-রাশমিকার বিয়ের অতিথি হলেন যেসব তারকা তবে এবারের ঘটনাকে তার জীবনের অন্যতম গুরুতর অপরাধ হিসেবে দেখছে ক্যালিফোর্নিয়ার পুলিশ। এদিকে ব্রিটনির সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট বর্তমানে নিষ্ক্রিয় রয়েছে। সেখানে এর আগে সাবেক স্বামী কেভিন ফেডারলাইনের সঙ্গে দীর্ঘদিনের বিরোধ এবং সন্তানদের সঙ্গে সম্পর্ক বজায় রাখার কঠিন লড়াইয়ের কথাও তুলে ধরেছিলেন তিনি। এমএমএফ