TheBangladeshTime

ভিশনের পণ্য কিনে এবারও ওমরাহ পালনের সুযোগ

2026-03-03 - 08:14

দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ আরএফএলের ইলেকট্রনিক্স রিটেইল চেইন শপ ভিশন এম্পোরিয়ামের ‘উমরাহ কাফেলা অফার’-এর দ্বিতীয় সিজন শুরু করেছে। মঙ্গলবার (৩ মার্চ) রাজধানীর বাড্ডায় আরএফএল গ্রুপের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ক্যাম্পেইনের উদ্বোধন করেন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রথীন্দ্র নাথ পাল (আরএন পাল)। ক্যাম্পেইনের আওতায় ভিশন এম্পোরিয়ামের যেকোনো শোরুম থেকে ন্যূনতম ৫ হাজার টাকার পণ্য কিনলেই ক্রেতারা স্বয়ংক্রিয়ভাবে অফারে অংশগ্রহণের সুযোগ পাবেন। প্রতি সপ্তাহে একাধিক ভাগ্যবান বিজয়ী নির্বাচন করা হবে এবং তাদের নাম ভিশন এম্পোরিয়ামের অফিসিয়াল ফেসবুক পেজে ঘোষণা করা হবে। মুসলিম বিজয়ীরা ওমরাহ পালনের সুযোগ পাবেন, আর অন্য ধর্মাবলম্বীরা ওমরাহ খরচের সমমূল্যের পুরস্কার বা নিজ নিজ তীর্থস্থানে ভ্রমণের সুযোগ গ্রহণ করতে পারবেন। উদ্বোধনী অনুষ্ঠানে আরএন পাল বলেন, এটি আমাদের দ্বিতীয় প্রোগ্রাম। এর আগে আমরা যেভাবে প্রোগ্রামটি সাজিয়েছি, এতে যাদের পুরস্কার দেওয়ার পরিকল্পনা ছিল—সব বিজয়ীকেই পেয়েছি এবং নির্বাচন প্রক্রিয়া ছিল শতভাগ স্বচ্ছ ও নিরপেক্ষ। তিনি জানান, প্রতিটি র‍্যাফেল ড্র-তে তিনি ব্যক্তিগতভাবে উপস্থিত ছিলেন এবং পুরো কার্যক্রম ভিডিও ধারণ করা হয়েছে। আরএফএল গ্রুপে এটাই একমাত্র প্রোগ্রাম, যেখানে ব্যবস্থাপনা পরিচালক পর্যন্ত সরাসরি সম্পৃক্ত থাকেন। আরও পড়ুন ভিশন এম্পোরিয়াম নিয়ে এলো উমরাহ কাফেলা ক্যাম্পেইন ভিশন এম্পোরিয়াম থেকে পণ্য কিনে ফ্ল্যাট জিতলেন বগুড়ার মহিবুল আরএন পাল আনুষ্ঠানিকভাবে ‘ভিশন এম্পোরিয়ামের উমরা কাফেলা সিজন টু’-এর উদ্বোধন ঘোষণা করে জানান, এটি কেবল মুসলিমদের জন্য সীমাবদ্ধ নয়। আমাদের হিন্দু ভাই-বোনেরা চাইলে বৃন্দাবনসহ তাদের নিজ নিজ তীর্থস্থানে ভ্রমণের সুযোগ নিতে পারবেন। সংশ্লিষ্ট খরচ আমরা বহন করবো। তিনি আরও বলেন, বাংলাদেশ একটি ধর্মপ্রাণ দেশ এবং ধর্মীয় অনুপ্রেরণামূলক এ উদ্যোগ ব্যাপক সাড়া ফেলেছে। প্রথম সিজনে ২০২৫ সালে ২০ জন ভাগ্যবান ক্রেতা ওমরাহ পালনের সুযোগ পান। ভিশন এম্পোরিয়ামের চিফ অপারেটিং অফিসার শামসুজ্জামান নয়ন বলেন, প্রথম বছরের ধারাবাহিকতায় আমরা এবার ‘উমরাহ কাফেলা অফার’ সিজন-২-এর মাধ্যমে ক্রেতাদের আরও কাছে পৌঁছাতে চাই। আশা করছি, গতবারের মতো এবারও এটি ব্যাপক উচ্ছ্বাস সৃষ্টি করবে। অনুষ্ঠানে আরএফএলের চিফ মার্কেটিং অফিসার মোহাম্মদ আল্লামা মুর্শিদ মুনীম, ভিশন এম্পোরিয়ামের হেড অব মার্কেটিং মোহিত চক্রবর্তীসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষ পর্বে ‘উমরাহ কাফেলা অফার’-এর প্রথম সিজনের ফ্ল্যাশব্যাক প্রদর্শন করা হয় এবং গণমাধ্যমকর্মীদের এ কর্মসূচির সফল বাস্তবায়ন তুলে ধরার আহ্বান জানান আর এন পাল। এসইউজে/ইএ

Share this post: