TheBangladeshTime

৭৭ হাজার ভোটে জিতলেন বিএনপির আলোচিত প্রার্থী ফজলুর রহমান

2026-02-12 - 22:36

কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির আলোজিত প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমান ৭৬ হাজার ৯০৭ ভোটের ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিনগত রাতে উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা এ ফল ঘোষণা করেন। মোট ১৫০ কেন্দ্রের ফলাফল অনুযায়ী, অ্যাডভোকেট ফজলুর রহমান পেয়েছেন ১ লাখ ৩২ হাজার ৫৫৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ১১ দলীয় জোটের প্রার্থী অ্যাডভোকেট রোকন রেজা শেখ পেয়েছেন ৫৫ হাজার ৬৪৬ ভোট। এএসএ/জেআইএম

Share this post: