প্রধানমন্ত্রী তারেক রহমানকে কানাডার অভিনন্দন
2026-02-18 - 19:14
বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান, তার মন্ত্রিসভা এবং শপথ নেওয়া সব নির্বাচিত সংসদ সদস্যদের অভিনন্দন জানিয়েছে কানাডা। বুধবার রাতে ঢাকায় অবস্থিত কানাডা হাইকমিশনের ফেসবুক পেজে এক পোস্টে এ অভিনন্দন জানানো হয়। পোস্টে বলা হয়, নতুন সরকারের শপথ গ্রহণ ও দায়িত্বভার গ্রহণের মাধ্যমে বাংলাদেশে গণতান্ত্রিক ধারাবাহিকতা আরও সুদৃঢ় হবে বলে আশা করছে কানাডা। একই সঙ্গে দুই দেশের অভিন্ন অগ্রাধিকারভিত্তিক বিভিন্ন বিষয়ে একসঙ্গে কাজ অব্যাহত রাখার প্রত্যাশার কথাও জানিয়েছে কানাডা। জেপিআই/এমআরএম
Share this post: