TheBangladeshTime

চুয়াডাঙ্গায় চাঁদাবাজির অভিযোগে আরও এক বিএনপি নেতাকে বহিষ্কার

2026-03-19 - 14:20

চাঁদাবাজির অভিযোগে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির আরও এক নেতাকে বহিষ্কার করা হয়েছে। তিনি হলেন শংকরচন্দ্র ইউনিয়ন শাখা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সাইফুল ইসলাম। বুধবার (১৯ মার্চ) বিএনপির চুয়াডাঙ্গা সদর উপজেলা শাখার অফিসিয়াল প্যাডে তাকে বহিষ্কারের বিষয়টি জানানো হয়। প্যাডে উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম নজু এবং সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিপ্টনের সই রয়েছে। বহিষ্কারাদেশে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং চাঁদাবাজির মতো গুরুতর অভিযোগে অভিযুক্ত হওয়ায় জেলা বিএনপির সাধারণ সম্পাদকের অবগতির ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হুসাইন মালিক/এসআর/এএসএম

Share this post: