সুপারি গাছ থেকে পড়ে প্রাণ গেলো যুবকের
2026-03-23 - 02:41
কুড়িগ্রামের রাজারহাটে সুপারি গাছ থেকে পড়ে এনামুল হক (৪০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (২২ মার্চ) বিকেলে উপজেলার চাকিরপশার ইউনিয়নের পশ্চিম পাঠক আমবাড়ি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত এনামুল হক একই ইউনিয়নের পূর্ব পাঠক গ্রামের মৃত আইনুদ্দীনের ছেলে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে সুপারি বাগান ক্রেতা নুরজ্জামাল এনামুল হককে সুপারি পাড়ার কাজের জন্য বাড়ি থেকে ডেকে নিয়ে যান। বিকেলে একই ইউনিয়নের আমবাড়ি গ্রামের আব্দুল জব্বারের বাড়ির সুপারি বাগানে গাছে উঠে সুপারি পাড়ছিলেন এনামুল। এসময় হঠাৎ নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়। রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। রোকনুজ্জামান মানু/এসআর/জেআইএম