জিয়াউর রহমান-খালেদা জিয়ার কবরে জিয়া পরিষদের শ্রদ্ধা
2026-03-22 - 08:21
৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন জিয়া পরিষদের নেতাকর্মীরা। রোববার (২২ মার্চ) দুপুরে সেখানে জিয়া পরিষদের উদ্যোগে ফাতেহা পাঠ, দোয়া মাহফিল ও পুষ্পস্তবক অর্পণ করা হয়। দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করা হয়। অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম, জিয়া পরিষদের সভাপতি হেমাদ উদ্দিন হাওলাদার, কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি জামিল আহমেদ, সহ-সভাপতি হাজী মোহাম্মদ বাবু এবং সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন সেলিমসহ প্রায় শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন। কেএইচ/ইএ
Share this post: