নড়াইলে অবৈধ বালু উত্তোলনের দায়ে ২ লাখ টাকা জরিমানা
2026-03-05 - 15:14
নড়াইলের কালিয়াতে অবৈধ বালু উত্তোলনের দায়ে ইজারাদারকে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে উপজেলা নবগঙ্গা নদীর বড়কালিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্রাবণী বিশ্বাস। নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্রাবণী বিশ্বাস বলেন, সংশ্লিষ্ট ইজারাদার কালিয়া উপজেলার সালামাবাদ ইউনিয়নের বৃ-হাচলা মৌজায় ইজারা নিয়ে অবৈধভাবে বড়কালিয়া এলাকায় বালু কেটে পরিবহনের চেষ্টা করছিল। খবর পেয়ে বালুকাটা বন্ধ করে দেওয়া হয়েছে। এ সময় সংশ্লিষ্ট ইজারাদারকে ২ লাখ টাকা জরিমানাসহ অবৈধভাবে উত্তোলিত বালু জব্দ করা হয়। তিনি জানান, আইন অমান্যকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। হাফিজুল নিলু/কেএইচকে/জেআইএম
Share this post: