TheBangladeshTime

পিরোজপুরের দুইটিতে ধানের শীষ একটিতে দাঁড়িপাল্লা

2026-02-12 - 22:56

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুরের তিনটি সংসদীয় আসনের দুইটিতে ধানের শীষ এবং একটিতে দাঁড়িপাল্লা জয় লাভ করেছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) জেলা প্রশাসকের সভা কক্ষে পিরোজপুর জেলা রিটার্নিং কর্মকর্তা আবু সাঈদ তিনটি সংসদীয় আসনের বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করেন। পিরোজপুর-১ আসনে বেসরকারিভাবে বিজয় ঘোষণা করা হয়েছে জামায়াত প্রার্থী মাসুদ সাঈদী। তার প্রাপ্ত ভোট এক লাখ ৩২ হাজার ছয়শ ৫৯ সর্বোচ্চ ভোট পেয়ে বিজয়ী হন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেন পেয়েছেন এক লাখ ৭ হাজার এতকশ পাঁচ ভোট। পিরোজপুর-২ আসনে ধানের শীষের প্রার্থী আহমেদ সোহেল মঞ্জুর সুমন ১ লাখ পাঁচ হাজার ১৮৫ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লার প্রার্থী শামীম সাঈদী পেয়েছেন ৯৬ হাজার ৮৯৭ ভোট। পিরোজপুর-৩ আসনে ধানের শীষের প্রার্থী রুহুল আমিন দুলাল ৬৩ হাজার ৭৯১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন ৩৬ হাজার ছয়শ ১৬ ভোট। মো. তরিকুল ইসলাম/এএইচ/জেআইএম

Share this post: