রাজধানীতে বিশেষ অভিযানে গ্রেফতার ৪৯
2026-03-05 - 13:14
রাজধানীর যাত্রাবাড়ী ও হাজারীবাগ থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে অপরাধে জড়িত ৪৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ মার্চ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। যাত্রাবাড়ী থানার বরাত দিয়ে তালেবুর রহমান বলেন, গতকাল বুধবার (৪ মার্চ) বিশেষ অভিযান পরিচালনা করে থানা এলাকার বিভিন্ন স্থান থেকে ২২ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন- মো. আবু প্রকাশ সেমসাং (৩০), মোহন (৩৩), নিয়ামত আলী (৪০), হাসান আকন (৩৫), মো. হৃদয় (২৫), মো. রাব্বি (২৮), ফারুক (৩৮), শুভ সরকার (২৮), বৈশাখ (২৬), শান্ত আহম্মেদ (২৮), নাসির উদ্দিন শাহ ইমি (২৫), মো. আল আমিন (২৮), মো. হাবিব (১৯), মাহফুজুর রহমান (১৯), শিশির চন্দ্র দাস (২০), মো. রাজন মিয়া (৩৬), মো. জীবন ওরফে মিনহাজ ওরফে হৃদয় (২২), ফারুক (৩৪), হাসান মোল্লা (৩৫), মো. রাকিব হোসেন (২১), সুমন (২৪) ও মো. ইমরান (২৫)। তিনি বলেন, হাজারীবাগ থানা একই দিন অভিযান পরিচালনা করে পেশাদার মাদক কারবারিসহ বিভিন্ন অপরাধে জড়িত ২৭ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতাররা হলেন- জয়নাল আবেদিন (৩১), মো. রোকন মাতাব্বর (৩৫), মো. আলী (৪৫), মো. মোস্তফা শিকদার (৪০), মো. সোহেল (৩৫), মো. রনি তালুকদার (২৮), মো. আহাদ (৪০, মো. শিপন (১৮), মো. হানিফ শেখ (২১), সাদমান বিন শহীদ (১৮), মো. বায়োজিদ (৩৫), তাহিয়াদ জামান আরিয়ান (১৯), মো. জিবন (২০), মো. রাকিব হোসেন (২৩), মো. রাজিব মিয়া (২০), মো. ফেরদৌস (২০), মো. মাসুদ হোসেন (২৬), মো. রাজিব (৩৭), মো. মোক্তার হোসেন ওরফে মোকতার, মারুফ হোসেন আকাশ (২২), আব্দুর রহমান মানিক ওরফে দীপ্ত পাথর (২১), রাকিব মোল্লা (২৬), মো. রায়হান (১৯), মো. সজীব হোসেন (১৯), মো. রমজান (২৬), মো. সিয়াম হোসেন ও ইউনুছ (৩৫)। গ্রেফতারদের মধ্যে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধীরা রয়েছে। গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি। কেআর/এমআরএম