TheBangladeshTime

জবিতে ঈদ জামাতে ইমামতি করলেন উপাচার্য

2026-03-21 - 04:20

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কেন্দ্রীয় মসজিদে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ মার্চ) সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত ওই ঈদ জামাতে ইমামতি করেন জবি উপাচার্য অধ্যাপক ড. রইছ উদ্দীন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা, বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ, সাধারণ শিক্ষার্থীসহ সর্বস্তরের মুসল্লিরা জামাতে অংশ নেন। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ, সমৃদ্ধি ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। সবশেষে উপাচার্য অধ্যাপক ড. রইছ উদ্দীন উপস্থিত সবার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এমকেআর

Share this post: