TheBangladeshTime

নদীতে মাছ ধরতে গিয়ে গুলির বাক্স পেলো দুই শিশু

2026-02-24 - 12:54

নাটোরের সিংড়া উপজেলায় নাগর নদীতে মাছ ধরতে গিয়ে ৫০ রাউন্ড গুলি পেয়েছে দুই শিশু। সোমবার (২৩ ফেব্রুয়ারি) উপজেলার কাঁটাপুকুরিয়া মহল্লায় বাড়ির পাশে নদীতে গুলির বাক্স পায় তারা। জানা গেছে,সোমবার নদীতে মাছ ধরতে যায় জাহাঙ্গীর আলমের দুই ছেলে মোস্তাকিম হোসেন (৯) ও জাবের হোসেন (৭)। এ সময় একটি নীল রঙের প্লাস্টিকের বাক্স পায় তারা। পরে রাতে তাদের বাবা বাক্সটি খুলে তাতে ৫০ রাউন্ড গুলি, পিস্তলের ব্যারেল পরিষ্কার করতে প্লাস্টিকের তৈরি ক্লিনিং রড ও দুটি ব্রাশ পান। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে খবর পেয়ে এসব উদ্ধার করে পুলিশ। সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুন নূর বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। রেজাউল করিম রেজা/এনএইচআর/জেআইএম

Share this post: