TheBangladeshTime

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাককারীরাই বেশি মাতামাতি করছে

2026-02-02 - 02:46

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল বলেছেন, যারা জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করেছে তারাই এটা নিয়ে বেশি মাতামাতি করছেন। একটা ফেইক বক্তব্য এসেছে। এটা নিয়ে যারা মিথ্যা বলছে তারা সম্পূর্ণরূপে বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছেন ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে দিচ্ছেন। ‎ রোববার (১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে পিরোজপুরে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের নির্বাচনি জনসভার প্রস্তুতি পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। ‎ মোয়াজ্জেম হোসেন হেলাল বলেন, ‎আমরা সবাই জানি একটা দুষ্টচক্র হ্যাকিংয়ের মাধ্যমে কীভাবে টাকা হাতিয়ে নেয়, বিভিন্নভাবে বিভ্রান্তিকর বক্তব্য তুলে ধরে উদ্দেশ্যপ্রণোদিতভাবে, এটা এরকমই একটা বক্তব্য। যারা এটা করেছেন তারাই এটা নিয়ে বেশি মাতামাতি করছেন। দেশবাসী এটা মেনে নেয়নি, মেনে নেবে না। দেশবাসী তাদের চেনে, জানে। ইনশাআল্লাহ তাদের সব ষড়যন্ত্র ব্যর্থ হয়ে যাবে ও জামায়াত আমিরের প্রতি শ্রদ্ধা-ভালোবাসা বৃদ্ধি পাবে। ‎ এ সময় পিরোজপুর-১ আসনের জামায়াতের প্রার্থী মাসুদ সাঈদী, পিরোজপুর জেলা জামায়াতের আমির তাফাজ্জল হোসাইন ফরিদ, সেক্রেটারি জহিরুল হক, সহকারী সেক্রেটারি শেখ আব্দুর রাজ্জাক, পৌর আমির ইসহাক আলী সহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। আগামী ৬ ফেব্রুয়ারি পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের নির্বাচনি জনসভা করার কথা রয়েছে। মো. তরিকুল ইসলাম/এমএন/এমএস

Share this post: