TheBangladeshTime

নকল সার বিক্রির দায়ে ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

2026-02-17 - 14:34

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নকল সার বিক্রেতাকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার চুন্টা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় জব্দ করা নকল সার বিনষ্ট করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, চুন্টা বাজারের মেসার্স জীবন ট্রেডার্স নাম প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে দেখা যায় প্রতিষ্ঠানটি সিনজেনটার নকল মাইক্রোনিউট্রিয়েন্ট (পুষ্টিবর্ধক) থিউভেট ও গ্রোজিন বিক্রয় করছিল। তিনি বলেন, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এর দোষ স্বীকার করে নেয় এবং ভবিষ্যতে এ ধরনের কাজ থেকে বিরত থাকবে মর্মে অঙ্গীকার করেছে। এ অবস্থায় প্রতিষ্ঠানটির মালিক আবুল মিয়াকে এক লাখ টাকা জরিমানা করা হয়। আবুল হাসনাত মো. রাফি/কেএইচকে/এএসএম

Share this post: