উত্তর বাড্ডায় বাসার ভেতর মিলল নারীর নিথর দেহ
2026-02-12 - 08:46
রাজধানীর বাড্ডা উত্তর বাড্ডার ময়নারবাগ এলাকার একটি বাসা থেকে স্বর্ণালী দাস স্বর্ণা (৩০) নামের এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরের দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। বাড্ডা থানার উপ-পরিদর্শক(এস আই) মোছা. ফাতেমা সিদ্দিকা সোমা জানান, আমরা খবর পেয়ে সকাল ১০টার দিকে উত্তর বাড্ডার ময়নারবাগ একটি বাসার ৬ষ্ঠ তলায় সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, আমরা স্বজনের সঙ্গে কথা বলে জানতে পারি স্বামী-স্ত্রীর কলহের জেরে স্বামীর উপর অভিমান করে তার নিজরুমে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেয়। পরে আমাদের খবর দিলে আমরা গিয়ে তার মরদেহ উদ্ধার করি। তবুও ময়নাতন্ত্রের প্রতিবেদন রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। নিহত স্বর্ণার গ্রামের বাড়ি গোপালগঞ্জ সদর জেলা মোহাম্মদপাড়া চাঁদমারি এলাকার স্বপন কুমার দাশের মেয়ে। বর্তমানে উত্তর বাড্ডার ময়নারবাগ ৩১৭ নম্বর বাসায় স্বামী দীপ বালার সঙ্গে থাকতেন। জেডআইএ/জেএস/