TheBangladeshTime

ইফতেখার রবিনের পাঁচটি কাপলেট

2026-03-28 - 11:40

একাকিত্ব ভিড়ের ভেতরেই ধীরে ধীরে মরে গেলাম, কারও চোখে পড়েনি—আমি একা ছিলাম। **** ক্ষুধা প্লেটে ভাত আছে, তবু পেটে হাহাকার, ক্ষুধা জানে—সব খাবার নয় খাবার। **** ভয় বাঘ নেই জঙ্গলে, তবু কাঁপে বন, মানবজন্তুই যথেষ্ট ভয়ংকর এখন। **** ভালোবাসা হাতটা ধরা ছিল, মনটাও ছিল দূরে, ভালোবাসা হারায় কাছাকাছি ঘুরে। **** শেষ কথা কবরের পাশে দাঁড়িয়ে জীবন বুঝলাম আজ, বেঁচে থাকাই ছিল সবচেয়ে বড় প্রতিবাদ। এসইউ

Share this post: