TheBangladeshTime

মেহেরপুর-২ আসনে জয়ী জামায়াতের নাজমুল হুদা

2026-02-12 - 17:16

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুর-২ আসনে ৯০টি কেন্দ্রের সবগুলোর বেসরকারিভাবে ফলাফল পাওয়া গেছে। এতে ৮৪১৯ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন ১১ দলীয় জোট সমর্থিত বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো. নাজমুল হুদা। দাঁড়িপাল্লা প্রতীকের এই প্রার্থী পেয়েছেন ৯৪৩৬০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী ধানের শীষ প্রতীকের মো. আমজাদ হোসেন পেয়েছেন ৮৫৯৪১ ভোট। এআইকিউ/এএমএ

Share this post: