TheBangladeshTime

সীতাকুণ্ডে জামায়াতের জনসভাস্থলে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা

2026-02-02 - 09:06

চট্টগ্রামের সীতাকুণ্ডে নির্বাচনি জনসভায় অংশ নিতে নেতাকর্মীরা আসতে শুরু করেছেন। সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরের পর থেকে মিছিল নিয়ে তারা জনসভায় যোগ দেন। বিকেল ৪টায় জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। জানা যায়, দুপুর ২টার দিকে ডেবারপাড়ে মাঠে ১১ দলীয় ঐক্যের জনসভা শুরু হয়। চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের উদ্যোগে জনসভায় প্রায় ২ লাখ লোকের সমাগম ঘটবে বলে আশা সংগঠনটির। মিছিল নিয়ে জনসভায় আসা মিরসরাই সদর ইউনিয়ন জামায়াত নেতা শাহদাত হোসেন চৌধুরী বলেন, নেতাকর্মীদের সঙ্গে মিছিল নিয়ে জনসভায় যোগদান করেছি। জামায়াত আমির আগামী নির্বাচন নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখবেন। সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড থেকে আসা জামায়াতের কর্মী মোবারক হোসাইন বলেন, কাছ থেকে আমিরে জামায়াতকে দেখবো তাই মিছিল নিয়ে ছুটে এসেছি। তবে রোদ থাকায় বসতে একটু কষ্ট হচ্ছে। চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমির আলাউদ্দিন শিকদারের সভাপতিত্বে, উত্তর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক ফজলুল করিমন ও শুরা সদস্য অধ্যক্ষ মো. নুরের নবীর যৌথ সঞ্চালনায় কেন্দ্রীয়, জেলা, উত্তর জেলা ও উপজেলা জামায়াত, শিবির নেতৃবৃন্দ। এম মাঈন উদ্দিন/এমএন/এমএস

Share this post: