TheBangladeshTime

আড়াই ঘণ্টায় এক কেন্দ্রে ভোট পড়েছে ১১ শতাংশ

2026-02-12 - 05:16

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৩ আসনের এক কেন্দ্রে আড়াই ঘণ্টায় ভোট পড়েছে ১১ শতাংশ। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের প্রিসাইডিং অফিসার সৈয়দ গোলাম মহিউদ্দিন এ তথ্য নিশ্চিত করেন। সৈয়দ গোলাম মহিউদ্দিন বলেন, ভোট শুরুর পর থেকে সকাল ১০টা পর্যন্ত ১১ শতাংশ ভোট পড়েছে। এই কেন্দ্রে মোট ২৫৮৪ জন ভোটার আছে। এর মধ্যে ২৭০টি ভোট কাস্টিং হয়েছে। জাতীয় সংসদীয় আসন ঢাকা-১৩ উত্তর সিটি কর্পোরেশনের ২৮, ২৯, ৩০, ৩১, ৩২, ৩৩ ও ৩৪ নং ওয়ার্ড নিয়ে গঠিত। এই আসনটিতে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৮ হাজার ৭৯১জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৯ হাজার ৮১২জন, নারী ভোটার ১লাখ ৯৮ হাজার ৯৭১ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৮ জন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনটিতে বিএনপি থেকে মনোনীত হয়ে ধানের শীষ প্রতিকে লড়ছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ববি হাজ্জাজ। জামায়াত জোটে মনোনীত রিকশা প্রতিক নিয়ে লড়ছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মো. মামুনুল হক। এছাড়াও এই আসটিতে সংসদ প্রার্থী হিসেবে ট্রাক প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন গণঅধিকার পরিষদের (জিওপি) মিজানুর রহমান, কলস প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন সোহেল রানা। রকেট প্রতীকে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি)-এর মো. শাহাবুদ্দিন। মই প্রতীকে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ-এর মোঃ খালেকুজ্জামান। হারিকেন প্রতীকে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশ মুসলিম লীগ-এর শাহরিয়ার ইফতেখার। আপেল প্রতীকে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ-এর ফাতেমা আক্তার মুনিয়া এবং ঘুড়ি প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন শেখ মো.ন রবিউল ইসলাম। কেআর/এসএনআর

Share this post: