TheBangladeshTime

আজকের জোকস: বসের কাছে ছুটি চাওয়ার উপায়

2026-03-27 - 10:21

বসের কাছে ছুটি চাওয়ার উপায় বস: তাহলে আপনি বলতে চাচ্ছেন, আশিকের খুব জ্বর হয়েছে। সে আজ অফিসে আসতে পারবে না? এপাশ থেকে: জ্বি বস! বস: আপনি কে বলছেন? এপাশ থেকে: আমার আব্বু বলছি। **** ফেসবুক প্রেম কেমন হয় লাইলি: আমি তোমার প্রোফাইল পিকচারে হার্ট দিইনি, রাগ করেছো নাকি জান? মজনু: রাগ কেন করবো? আমি তো তোমার হার্টটাই চাই, ইমোজি নয়! লাইলি: ও হো! তাহলে রিয়েল হার্ট দিচ্ছি না, ফেসবুকেই ম্যানেজ করো! **** নারী সম্পর্কে পুরুষ যা জানে দুই বন্ধু বয়সের ভারে নুয়ে পড়েছে। একদিন তারা সারাজীবন কী করেছে, কী পেয়েছে, জীবনের ব্যর্থতা-অর্জন নিয়ে গল্প করছে। এক বন্ধু অন্যজনকে বলছে— ১ম বন্ধু: আচ্ছা বল তো, পৃথিবীর সবচেয়ে পাতলা বইয়ের নাম কী? ২য় বন্ধু: জানি না তো, কোনটা? ১ম বন্ধু: নারী সম্পর্কে পুরুষ যা জানে। এসইউ

Share this post: