একুশ ফিরেছে আবার
2026-02-22 - 05:04
একুশ ফিরেছে আবার নাগরিক ফিরেছে আত্ম-জিজ্ঞাসায় চেতনা ফিরেছে শহীদ মিনারের স্তম্ভ পেরিয়ে মানুষের ভিড়ে। শুধু বর্ণমালার মিছিলে নয়, ফিরেছে হৃদয়ের গহীনে। কতটুকু শুদ্ধ হলো আমাদের প্রাত্যহিকী? বর্ণমালার মিছিলে আজও খুঁজি বরকতের রক্তমাখা শার্ট খুঁজি প্রথাগত পুষ্পার্ঘ্যে ধুয়ে ফেলা দায়— তাই তো একুশ মিশে আছে আমার বর্ণমালায় মিনার বেদির আল্পনায় আর কুয়াশায় মোড়া প্রভাতফেরির নতুন রাঙা ভোরে। বহুমাত্রিক বাংলাদেশে একুশ ফিরেছে আবার অহংকারের চাদর ছিঁড়ে সত্যের আঙিনায়, হৃদয় জাগুক মাতৃভাষার পবিত্র সীমানায়। এসইউ
Share this post: