TheBangladeshTime

বরিশালে ভোটকেন্দ্রের পাশে ২১ রামদা

2026-02-12 - 10:56

বরিশালের মেহেন্দিগঞ্জে ভোটকেন্দ্রের পাশ থেকে ২১টি রামদা উদ্ধার করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়। মেহেন্দিগঞ্জ সেনাবাহিনী ক্যাম্পের ক্যাপ্টেন আদিন অস্ত্র উদ্ধারের তথ্য জানিয়েছেন। তিনি বলেন, কেন্দ্রে নাশকতামূলক কর্মকাণ্ড করতে বিপুল অস্ত্র মজুত করার খবরে সেনাবাহিনী সেখানে অবস্থান নেয়। এসময় সেনা সদস্যদের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা অস্ত্র কেন্দ্রের পাশের একটি লাউয়ের ঝাঁকার নিচে রেখে পালিয়ে যায়। পরে সেনা সদস্যরা পরিত্যক্ত অবস্থায় ওই রামদাগুলো উদ্ধার করেন। এগুলো পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ক্যাপ্টেন আদিন। শাওন খান/এসআর/এমএন

Share this post: