TheBangladeshTime

পাকিস্তানের বোর্ডে চ্যালেঞ্জিং সংগ্রহ

2026-02-24 - 15:14

ঝোড়ো কোনো ইনিংস দেখা যায়নি পাকিস্তানের ব্যাটারদের কাছ থেকে। অর্ধশতক হাঁকিয়েছেন ওপেনার সাহিবজাদা ফারহান। সবমিলিয়ে বোর্ডে জমা হয়েছে ৮ উইকেটে ১৬৪ রান। ইংল্যান্ডের সামনে লক্ষ্য ১৬৫। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) কেন্ডির পাল্লেকেল্লে স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং করতে নেমে সাহিবজাদা ফারহানের ৬৩ আর শেষদিকে শাদাব খানের ১১ বলে ২৩ রানের ক্যামিওতে ভর করে এই সংগ্রহ দাঁড় করিয়েছে পাকিস্তান। ইংল্যান্ডর বোলারদের সম্মিলিত আক্রমণে পাকিস্তানের কেবল ৪ ব্যাটার স্পর্শ করতে পেরেছে দুই অঙ্কের ঘরের রান। ব্যাপক সমালোচিত হওয়া বাবর আজম আজও ব্যর্থ হয়েছেন। চারে নেমে খেলেছেন ২৪ বলে ২৫ রান। ফখর জামানও ২৫ রান করেছেন, বল খেলেছেন ১৬টি। সাইম আইয়ুব (৭), সালমান আলি আগা (৫), উসমান খান (৮), মোহাম্মদ নওয়াজ (০) সবাই ব্যর্থ হয়েছেন ব্যাট হাতে। ফারহান ৬৩ রানের ইনিংস খেলে মূল ভূমিকা রাখেন পাকিস্তানের দলীয় সংগ্রহে। ৭ চার ও দুই ছক্কায় ইনিংসটি সাজান তিনি। শেষে শাদাবের ২৩ রানের ক্যামিওতে লক্ষ্যটা চ্যালেঞ্জিং পায় পাকিস্তান। শেষ বলে রানআউট হওয়ার আগে ৪ চারে ইনিংস সাজান তিনি। ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট পেয়েছেন লিয়াম ডসন। দুটি করে জোফরা আর্চার ও জেমি ওভারটন। আদিল রশিদ উইকেট পেয়েছেন একটি। আইএন

Share this post: