TheBangladeshTime

নির্বাচন উপলক্ষে ঢাবিতে ১০ ফেব্রুয়ারির সব পরীক্ষা স্থগিত

2026-02-07 - 07:16

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের একদিনের সব পরীক্ষা সাময়িক স্থগিত করা হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) ড. হিমাদ্রি শেখর চক্রবর্তীর সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞাপ্তিতে বলা হয়েছে, শিক্ষার্থীদের নিজ নিজ ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ভোটাধিকার প্রয়োগের সুযোগ নিশ্চিত করতে আগামী ১০ ফেব্রুয়ারির (মঙ্গলবার) পূর্বনির্ধারিত সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। আরও পড়ুন নির্বাচন উপলক্ষে দুইদিন বন্ধ থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয় বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু স্থগিত পরীক্ষাগুলোর নতুন সময়সূচি সংশ্লিষ্ট বিভাগ ও ইনস্টিটিউটের প্রধানদের মাধ্যমে পরবর্তী সময়ে জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। তবে অধিভুক্ত ও উপাদানকল্প কলেজ ও ইনস্টিটিউটের পরীক্ষা পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হবে বলেও জানানো হয়। এফএআর/কেএসআর

Share this post: