TheBangladeshTime

চট্টগ্রাম-১০ আসনে বিজয়ী বিএনপির সাঈদ আল নোমান

2026-02-13 - 05:26

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১০ (পাহাড়তলী-ডবলমুরিং) সংসদীয় আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন সাঈদ আল নোমান। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) চট্টগ্রামের রিটার্নিং কর্মকর্তা ও বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন সই করা চূড়ান্ত ফলাফল ঘোষণা হয়। প্রাপ্ত ফলাফল অনুযায়ী, এ আসনের ১৩৯টি কেন্দ্রের মধ্যে ১৩২টির ফলাফলে সাঈদ আল নোমান পেয়েছেন ১ লাখ ১৪ হাজার ৬৭৮ ভোট। কেন্দ্রভিত্তিক গণনায় শুরু থেকেই তিনি এগিয়ে ছিলেন বলে নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী–সমর্থিত প্রার্থী শামসুজ্জামান হেলালি। দাঁড়িপাল্লা প্রতীকে তিনি পেয়েছেন ৬৯ হাজার ৭৩৪ ভোট। অবশিষ্ট কেন্দ্রগুলোর ফল যুক্ত করে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে। এমআরএএইচ/জেএস

Share this post: