বিলকিস নাহার মিতুর ছড়া: ঈদের কলরব
2026-03-25 - 11:41
চাঁদ-তারকা দিচ্ছে জানান ঈদ এসেছে ভাই, মেহেদির রং বসায় সবাই খুশির অন্ত নাই। খোকা-খুকু নাচ ধরেছে জোয়ান-বুড়ো হাসে, ঈদের খুশি ছড়িয়েছে আকাশে-বাতাসে। ঈদ আনন্দ সবার প্রাণে উল্লাস করছে সব, চারদিকে করছে সবাই ঈদের কলরব। এসইউ
Share this post: