সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ২৮ মার্চ ২০২৬
2026-03-28 - 16:00
বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য- নেপালের সাবেক প্রধানমন্ত্রী ওলিকে গ্রেফতারের পর বিভিন্ন স্থানে বিক্ষোভ নেপালে গত বছর সংঘটিত রক্তাক্ত বিক্ষোভ দমনে সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেফতার করা হয়েছে দেশটির সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে। কাতারের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি সই করলো ইউক্রেন মধ্যপ্রাচ্যজুড়ে বাড়তে থাকা ড্রোন ও মিসাইল হামলার হুমকির মুখে কাতার ও ইউক্রেন একটি গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা চুক্তি সই করেছে। গ্রিস উপকূলে ২২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু: ২১ বাংলাদেশি জীবিত উদ্ধার উত্তর আফ্রিকা থেকে ইউরোপে পৌঁছানোর চেষ্টা করা ২২ জন অভিবাসনপ্রত্যাশী গ্রিসের উপকূলে একটি রাবারের নৌকায় ছয় দিন সমুদ্রে থাকার পর মারা গেছেন। বেঁচে ফেরা ব্যক্তিরা শনিবার (২৮ মার্চ) গ্রিক কোস্টগার্ডকে এ তথ্য জানিয়েছেন। ইরান যুদ্ধের এক মাস: যে সব চ্যালেঞ্জের মুখে ট্রাম্প একদিকে বিশ্বব্যাপী জ্বালানির দাম বাড়ছে অন্যদিকে জনপ্রিয়তা কমছে। এমন পরিস্থিতিতে ইরানের বিরুদ্ধে এক মাসের যুদ্ধের পর কঠিন সিদ্ধান্তের মুখে পড়েছেন ডোনাল্ড ট্রাম্প। এখন তিনি একটি সম্ভাব্য ত্রুটিপূর্ণ চুক্তি করে সরে দাঁড়াবেন, নাকি সামরিক উত্তেজনা বাড়িয়ে দীর্ঘস্থায়ী সংঘাতে জড়িয়ে পড়বেন। দুবাইয়ে মার্কিন বাহিনীর ওপর হামলার দাবি ইরানের দুবাইয়ের দুটি স্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলার দাবি করেছে ইরান। আইআরজিসির খাতাম আল-আম্বিয়া সদর দপ্তরের মুখপাত্র জানিয়েছেন সেখানে পাঁচ শতাধিক মার্কিন সেনা লুকিয়ে ছিল। এতে তাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলেও দাবি করা হয়েছে। ইরানের প্রেসিডেন্টকে ব্রিফ করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। এতে শান্তি আলোচনার অনুকূল পরিবেশ তৈরিতে পাকিস্তানের কূটনৈতিক প্রচেষ্টা সম্পর্কে তাকে অবহিত করেছেন। ড্রোন হামলায় কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের রাডার ক্ষতিগ্রস্ত ড্রোন হামলায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের রাডার ব্যবস্থা। শনিবার (২৮ মার্চ) দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব পড়তে পারে এমআরআই স্ক্যানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ইরানবিরোধী যুদ্ধ এবং তেহরানের প্রতিক্রিয়ার ফলে বৈশ্বিক হিলিয়াম সরবরাহের প্রায় এক-তৃতীয়াংশ ব্যাহত হয়েছে। হিলিয়াম চিকিৎসাক্ষেত্রে, যেমন এমআরআই স্ক্যান এবং সেমিকন্ডাক্টর শিল্পের মতো উচ্চপ্রযুক্তিখাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দিল্লিতে দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর চালু করলো ভারত রাজধানী নয়াদিল্লিতে দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর চালু করেছে ভারত। দেশের বিমান শিল্প দ্রুত সম্প্রসারণের প্রচেষ্টার অংশ হিসেবে শনিবার নতুন আন্তর্জাতিক বিমানবন্দর চালু করা হয়েছে। খবর এএফপির। ওমান উপকূলে মার্কিন জাহাজে হামলার দাবি ইরানের ইরানের বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, তারা ওমান উপকূলের কাছে একটি মার্কিন জাহাজে হামলা চালিয়েছে। হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে ইরানের সঙ্গে থাইল্যান্ডের চুক্তি হরমুজ প্রণালি দিয়ে থাই তেলবাহী জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে থাইল্যান্ড ও ইরানের মধ্যে একটি সমঝোতা হয়েছে বলে জানিয়েছেন থাই প্রধানমন্ত্রী। এমএসএম