যশোরে প্রশিক্ষণ বিমানে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ
2026-03-09 - 07:14
যশোরে যান্ত্রিক ত্রুটির কারণে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান রানওয়েতে জরুরি অবতরণ করেছে। তবে পাইলট নিরাপদে আছেন। সোমবার (৯ মার্চ) দুপুর ১২টা ৪৬ মিনিটে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। আইএসপিআর জানায়, যশোরে যান্ত্রিক ত্রুটির কারণে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান রানওয়েতে জরুরি অবতরণ করেছে। বৈমানিক নিরাপদে আছেন এবং বিমানের কোনো ক্ষতি হয়নি। টিটি/এসএনআর
Share this post: