TheBangladeshTime

ইরানের হয়ে কাজ করা ১০ সন্দেহভাজনকে গ্রেফতার করেছে কাতার

2026-03-04 - 07:44

ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের (আইআরজিসি) হয়ে কাজ করা দুটি চক্রকে গ্রেফতার করেছে কাতার। বুধবার (৪ মার্চ) ভোরে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে কাতারের রাষ্ট্রীয় বার্তা সংস্থা। বার্তা সংস্থাটি জানিয়েছে, সন্দেহভাজনদের মধ্যে সাতজনকে কাতারের গুরুত্বপূর্ণ ও সামরিক অবকাঠামো সম্পর্কিত তথ্য সংগ্রহের জন্য গুপ্তচরবৃত্তির দায়িত্ব দেওয়া হয়েছিল। বাকি তিনজনকে ড্রোন ব্যবহারের প্রশিক্ষণ দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল বলে দাবি কাতারের। জিজ্ঞাসাবাদের সময় গ্রেফতারকৃত ব্যক্তিরা আইআরজিসির সঙ্গে নিজেদের সম্পর্কের কথা স্বীকার করেছেন ও জানিয়েছেন, তাদের গুপ্তচরবৃত্তির দায়িত্ব দেওয়া হয়েছিল। সূত্র: তাসনিম নিউজ এজেন্সি এসএএইচ

Share this post: