সুপ্রিম কোর্টের প্রধান গেট থেকে ৬ সাউন্ড গ্রেনেড উদ্ধার
2026-03-08 - 09:24
সুপ্রিম কোর্টের প্রধান গেটের কাছে একটি ব্যাগ থেকে ৬টি সাউন্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে। রোববার (৮ মার্চ) মূল প্রবেশ গেটের ডানপাশে অবিস্ফোরিত অবস্থায় এই ৬টি সাউন্ড গ্রেনেড উদ্ধার করা হয়। পরে উদ্ধার হওয়া সাউন্ড গ্রেনেডগুলো পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিটের নিস্ক্রিয় করে। তাৎক্ষণিকভাবে শাহবাগ থানায় এই তথ্য জানানো হয়। পরে ডিএমপির বোম ডিসপোজাল ইউনিট দুপুর ২টার দিকে গ্রেনেডগুলো নিষ্ক্রিয় করে। এফএইচ/এমআইএইচএস
Share this post: