টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠালো পাকিস্তান
2026-03-15 - 08:14
প্রথম এবং দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ও পাকিস্তানের সঙ্গে বেশ ভালো একটি মিল রয়েছে। দু’দলই একবার করে অলআউট হয়েছিল ১১৪ রানে। প্রতিবারই পরাজিতের কাতারে থেকেছে ১১৪ রান করা দলটি। একটি পাকিস্তান এবং অন্য দলটি বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচটি আজ অনুষ্ঠিত হচ্ছে। যেটি অঘোষিত ফাইনাল। জিতলেই সিরিজ নিজেদের করে নেবে বিজয়ী দল। সে লক্ষ্যে এরই মধ্যে টস করতে নেমেছে বাংলাদেশ এবং পাকিস্তানের দুই অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও শাহিন শাহ আফ্রিদি। টস জিতলেন পাকিস্তান অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি। টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন পাকিস্তান অধিনায়ক শাহিন আফ্রিদি। বিস্তারিত আসছে... আইএইচএস/
Share this post: