যমুনায় কূটনীতিক ও আলেমদের সম্মানে বিএনপির ইফতার
2026-03-05 - 09:44
কূটনীতিক ও আলেম-ওলামাদের সম্মানে দু’টি ইফতার মাহফিলের আয়োজন করছে বিএনপি। এই দুটি অনুষ্ঠানই হবে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাতে। প্রতিটি মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথম ইফতার মাহফিল হবে শুক্রবার (৬ মার্চ), কূটনীতিকদের সম্মানে। এতে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং ঢাকায় অবস্থানরত দূতাবাসের প্রতিনিধিরা অংশ নেবেন। পর দিন, ৭ মার্চ, অনুষ্ঠিত হবে আলেম, ওলামা, মশায়েখ ও ইমাম-মুয়াজ্জিনদের সম্মানে বিশেষ ইফতার মাহফিল। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, ‘৬ ও ৭ মার্চ যমুনায় রাষ্ট্রীয় অতিথি ভবনে কূটনীতিক ও আলেম-ওলামাদের সম্মানে ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে জানি’। কেএইচ/এমআইএইচএস
Share this post: