সন্ধ্যায় রবীন্দ্র সরোবরে গাইবেন আসিফ মাহমুদ
2026-03-20 - 11:21
ঈদ উৎসবে গান শোনাবেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ (২০ মার্চ) শুক্রবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডির রবীন্দ্র সরোবর প্রাঙ্গণে বসছে এ উৎসব। ঢাকায় নাগরিক উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী ঈদ উৎসবের প্রথম দিনের আয়োজন অনুষ্ঠিত হবে ধানমন্ডির রবীন্দ্র সরোবরে। দিনব্যাপী মেহেদি উৎসবের পর সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে গাইবেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই নেতা। ঢাকার প্রাচীন নাগরিক ঐতিহ্য ও উৎসব সংস্কৃতি ফিরিয়ে আনার লক্ষ্যে এই আয়োজন বলে জানিয়েছে ঈদ উৎসব আয়োজক কমিটি। আরও পড়ুন: টিএসসিতে পারেনি, স্টেডিয়ামে গাইল উপদেষ্টা আসিফের দল সেই দীপ্তি চৌধুরীর অতিথি আসিফ-সারজিস, সঙ্গে সেতুমন্ত্রীও উৎসবের প্রথম দিন রবীন্দ্র সরোবরে মেহেদি উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন রয়েছে। ঈদের দিন থাকবে বর্ণাঢ্য ঈদ মিছিল, যা শুরু হবে হাইকোর্ট প্রাঙ্গণ থেকে। উৎসবের তৃতীয় দিনে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে ঘুড়ি উৎসব। বিভিন্ন বয়সী মানুষের অংশগ্রহণে আকাশজুড়ে রঙিন ঘুড়ি উড়ানোর মধ্য দিয়ে ঈদের আনন্দ উদযাপন করা হবে। উল্লেখ্য, তরুণ উপদেষ্টা আসিফ মাহমুদ সবুজ ভূঁইয়ার ব্যান্ডের নাম ‘সিলসিলা’। ২০২৪ সালের ডিসেম্বর মাসে ‘ইকোস অব রেভল্যুশন’ কনসার্টে গান করেছিল দলটি। আরএমডি