TheBangladeshTime

শত্রু পক্ষের কাছে ‘ক্ষতিপূরণ’ দাবি করলেন মোজতবা খামেনি

2026-03-16 - 10:13

ইরানের হামলা চালানো শত্রু পক্ষ থেকে ক্ষতিপূরণের জোরালো দাবি করেছেন দেশটির নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। রবিবার (১৫ মার্চ) রাতে মোজতবা খামেনি তার টেলিগ্রাম পেজে প্রকাশিত এক পোস্টে এমন দাবি করেছেন। ওই পোষ্টে তিনি লিখেছেন, আমরা শত্রু পক্ষ থেকে ক্ষতিপূরণ নেব এবং যদি সে তা প্রত্যাখ্যান করে, আমরা তার সম্পদের সেই পরিমাণ নেব যা আমরা নির্ধারণ করি, আর যদি তা সম্ভব না হয়, আমরা তার একই পরিমাণ সম্পদ ধ্বংস করব। ৮ মার্চ ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন মোজতবা খামেনি। সর্বোচ্চ নেতার নাম ঘোষণা করেছে ইরানের বিশেষজ্ঞ পরিষদ। নতুন দায়িত্ব গ্রহণের পর তিনি তার প্রথম জনসাধারণের বার্তায় যুক্তরাষ্ট্র ও ইস্রায়েলের সঙ্গে চলমান যুদ্ধে ইরানের মূল কৌশলগুলো তুলে ধরেন। গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েলে-যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানের ওপর হামলা চালানোর পর থেকেই উত্তেজনা তীব্র আকার ধারণ করে। এসব হামলায় প্রায় ১ হাজার ৩০০ জন নিহত হয়েছেন বলে দাবি করা হচ্ছে, যার মধ্যে ইরানের সর্বোচ্চ নেতা আহাতুল্লাহ আলি খামেনিও রয়েছেন। এর জবাবে ইরান ইসরায়েল, জর্ডান, ইরাক এবং উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে ইরান। পাশাপাশি মার্চের শুরু থেকে হরমুজ প্রণালি কার্যত বন্ধ করে দেওয়ার কথাও জানানো হয়েছে, যা বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। সূত্র: সিনহুয়া কেএম

Share this post: