এনসিপি নেতাদের সঙ্গে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক বাতিল
2026-03-04 - 14:54
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সঙ্গে ঢাকায় সফররত মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী এস পল কাপুরের নির্ধারিত বৈঠক বাতিল হয়েছে। বুধবার (৪ মার্চ) রাতে এক বার্তায় এনসিপির মিডিয়া বিভাগ এই তথ্য জানিয়েছে। তবে ঠিক কি কারণে বৈঠকটি হচ্ছে না সে বিষয়ে কিছুই জানানো হয়নি। এর আগে, গতকাল মঙ্গলবার (৩ মার্চ) মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এনসিপি নেতাদের সাক্ষাতের বিষয়ে জানিয়েছিল দলটি। আগামীকাল বৃহস্পতিবার (৫ মার্চ) ওই বৈঠক হওয়ার কথা ছিল। এনএস/এমএমকে
Share this post: