TheBangladeshTime

প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ পরিচালকের বৈঠক

2026-03-24 - 05:41

সচিবালয়ে আজ সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণ শ্রীনিবাসন। মঙ্গলবার (২৪ মার্চ) সকাল ১০টার দিকে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার। কেএইচ/জেএইচ

Share this post: