TheBangladeshTime

রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেলো গাড়িচালকের

2026-03-24 - 12:41

রাজধানীর গাবতলী বাস টার্মিনাল এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় মোহাম্মদ জীবন ( ৪০) নামের এক গাড়িচালক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৩ মার্চ) দিনগত রাত ১টার দিকে এ দুঘটনা ঘটে। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। জীবনকে হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী সাজু বলেন, জীবন পেশায় গাড়িচালক ছিলেন। রাতে গাবতলী টার্মিনাল এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। পরে ঢাকা মেডিকেলে মারা যান তিনি। সাজু আরও বলেন, জীবনের গ্রামের বাড়ি নীলফামারীর সদর উপজেলার টুপামারী নদীপাড়ায়। তার বাবার নাম আব্দুল গফুর। ঢাকায় গাবতলীতেই থাকতেন। তিনি পেশায় একজন গাড়িচালক। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে। কাজী আল-আমিন/বিএ/এমএস

Share this post: