TheBangladeshTime

হালান্ড নেই তবুও সমস্যা নেই, সহজ জয়ে কোয়ার্টারে ম্যান সিটি

2026-03-08 - 03:24

হালান্ড নেই, তবুও সমস্যা নেই-এভাবেই নিজেদের শক্তির প্রমাণ দিলো ম্যানচেস্টার সিটি। এফএ কাপের পঞ্চম রাউন্ডে নিউক্যাসল ইউইনাইটেডকে ৩-১ গোলে হারিয়ে টানা অষ্টমবারের মতো কোয়ার্টার ফাইনালে উঠেছে সিটিরা। কোচ পেপ গার্দিওলা এই ম্যাচে দলে বড়সড় পরিবর্তন আনেন। নিয়মিত স্ট্রাইকার আরলিং হালান্ডকে বিশ্রাম দিয়ে তিনি একাধিক নতুন খেলোয়াড়কে সুযোগ দেন। তবে শুরুতে নিউক্যাসলের চাপে পড়ে ম্যাচের প্রথমার্ধের বেশিরভাগ সময়ই কিছুটা বিপাকে ছিল সিটি। ম্যাচে প্রথমে এগিয়ে যায় নিউক্যাসল। কিন্তু প্রথমার্ধের শেষ মুহূর্তে ব্রাজিলিয়ান উইঙ্গার সাভিনহো সমতা ফিরিয়ে দিলে ম্যাচের মোড় ঘুরে যায়। দ্বিতীয়ার্ধে নায়ক হয়ে ওঠেন মিশরীয় ফরোয়ার্ড ওমর মারমুশ। হালান্ডের পরিবর্তে সুযোগ পেয়ে তিনি দুটি গোল করেন-একটি সহজ ফিনিশ এবং আরেকটি দূর থেকে দারুণ শট। তার গোলেই শেষ পর্যন্ত ৩-১ ব্যবধানে জয় নিশ্চিত করে সিটি। মারমুশের জন্য নিউক্যাসল যেন বিশেষ প্রতিপক্ষ। সিটির হয়ে তার মোট ১৪ গোলের মধ্যে ৭টিই এসেছে নিউক্যাসলের বিপক্ষে। ম্যাচে ৭৩ মিনিট পর্যন্ত খেলেন তিনি এবং পরে বদলি হওয়ার সময় কোচ গার্দিওলার কাছ থেকে উষ্ণ অভিনন্দন পান। এই জয়ের ফলে গত ২১টি এফএ কাপ ম্যাচের মধ্যে ১৯টিতেই জয় পেল সিটি। শুধুমাত্র ২০২৪ ও ২০২৫ সালের ফাইনালেই তারা হেরেছে। এমএমআর

Share this post: