১০ মার্চ বগুড়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
2026-02-27 - 10:34
সরকারের ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করতে বগুড়া সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১০ মার্চ বগুড়ার সদর উপজেলায় এই কর্মসূচির উদ্বোধন করবেন তিনি। সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের বরাত দিয়ে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। কেএইচ/এমএমকে
Share this post: